পুরোহিতদের ধুতি ও পাঞ্জাবী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করল এক বেসরকারি সংস্থা। বুধবার চাঁচলের পাহারপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা যায়, মুসলিমদের এক বেসরকারি সংস্থা হিন্দু সম্প্রদায়ের ২৫ জন পুরহিতকে ধুতি ও পাঞ্জাবী প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই সংস্থার সদস্য মহম্মদ মহফুজ আলাম সহ অন্যান্যরা।
এবিষয়ে ওই সংস্থার চেয়ারম্যান মহম্মদ মহফুজ আলাম জানিয়েছেন, সম্প্রদায় গত ভেদাভেদের কথা ভুলে তারা সমগ্র মানবজাতির পাশে দাঁড়িয়ে জনকল্যাণের তাগিদে তাদের এই ধুতি পাঞ্জাবী বিতরণ করেছেন।